দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। অস্থির মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেইজিং ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শি জিনপিং এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকসের সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে ভূমিকা রাখতে প্রস্তুত চীন।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে শি বলেন, এই যুদ্ধ ওই অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষতি ডেকে এনেছে। একই সঙ্গে এ সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেরও পরিপন্থী।
শি জিনপিংয়ের এমন বক্তব্যের মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানাল বেইজিং। ব্রিকসের সদস্য দেশগুলোকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ইঙ্গিতও দিয়েছে চীন।
সূত্র: আল জাজিরা
এমএস/